বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর রাতে ৯টা ৩০ মিনিটে তিনি সপরিবারে উক্ত পূজামণ্ডপ পরিদর্শনে যান। পরিদর্শনকালে সার্বজনীন এই উৎসবে তিনি পূজা উদযাপন কমিটির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে একটি কেক তুলে দেন।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার রিয়াসাত রহমান ফারুকী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে সার্বজনীন করুণাময়ী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রূপন কান্তি দে-র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি, উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম ফকির, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, পূজা উদযাপন কমিটির সভাপতি রুবেল দাস এবং মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রদীপ দাস।
অনুষ্ঠানে বিলাইছড়ি জোনের (২৯ বীর) সহ-অধিনায়ক মহিউদ্দিন ফখরুল আবেদীন, পিএসসি, মেজর সাকিব হাসান, লেফটেন্যান্ট রাইদ মাহমুদ আদিল, ক্যাপ্টেন খালিদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহমেদ এবং ২ নং কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা রাসেলসহ স্থানীয় সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্য পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শনার্থী ও অতিথিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...