Logo Logo

মানবসেবার প্রত্যয়ে মনোহরদীতে দিদার মডেল ফার্মেসীর যাত্রা


Splash Image

নরসিংদীর মনোহরদীতে সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘দিদার মডেল ফার্মেসী অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’।


বিজ্ঞাপন


উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মৌলবী বাজার চৌরাস্তায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন উদ্যোক্তা ইব্রাহীম তালুকদার দিদার।

সোমবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় মানুষের ওষুধের চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে ওষুধ কেনার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইব্রাহীম তালুকদার দিদার জানান, এলাকার গরিব-দুঃখী ও সাধারণ মানুষের কথা বিবেচনা করেই তাঁর এ উদ্যোগ।

তিনি বলেন, সাধারণ মানুষ যেন তুলনামূলক কম খরচে প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেন, সে লক্ষ্যেই পাইকারি দরে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রি করা হচ্ছে।

তিনি আরও জানান, ব্যবসার পাশাপাশি মানবসেবাকে গুরুত্ব দিয়ে এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি তাঁর উদ্যোগে গুরুত্ব পাচ্ছে।

স্থানীয় পর্যায়ে সাশ্রয়ী মূল্যে ওষুধ কেনার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার এ উদ্যোগ স্থানীয়দের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...