Logo Logo

কোটালীপাড়ায় ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবাট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানাধীন ঘাঘরকান্দা বেপারীপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গোপালগঞ্জ-এর একটি বিশেষ আভিযানিক দল।

অভিযানে ঘাঘরকান্দা গ্রামের মোঃ মহিদুলের নিজ দখলীয় বসতঘর থেকে তাকে এবং তার ভাইকে বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেন ও সাহিদা বেগম দম্পতির দুই ছেলে মোঃ মহিদুল (২৯) এবং মোঃ হাতেম (২৯)।

অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য (৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা) আলামত হিসেবে জব্দ করা হয়। এ ঘটনায় গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ নবী নেওয়াজ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদক নির্মূলে গোপালগঞ্জ জেলাজুড়ে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...