Logo Logo

নড়াইলে মন্দিরে মন্দিরে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন শেখ হুমায়ুন কবির


Splash Image

নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ হুমায়ুন কবির সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পূজার আয়োজন নির্বিঘ্ন করতে তাঁর এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে শেখ হুমায়ুন কবির ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। পাশাপাশি এলাকার মানুষের খোঁজখবর নেওয়া এবং তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি। তাঁর এ কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়দের অনেকে।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন শেখ হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকতে চাই। আগেও আমি মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছি। এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভবিষ্যতেও সাধ্যমতো সহযোগিতা করে যাব।”

তিনি আরও জানান, এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতে তিনি কাজ করতে চান।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে নোয়াগ্রাম ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের পরিবেশ আরও জোরদার হবে বলেও মনে করছেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি নাজির মোল্যা, প্রচার সম্পাদক এনামুল মোল্যাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শেখ হুমায়ুন কবিরের অনুসারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...