বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে রাজবাড়ী শহরের মহাশ্মশান, পুলিশ ফাঁড়ি, বাড়ইপাড়া, অঞ্জলি রানী, বালির মাঠ, নতুন মন্দির, আমতলা, সাহাপাড়া, ৫২ খন্ড মন্দির, পাটবাজার, ডাইস ফ্যাক্টরি ও হরিসভা মন্দিরে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ‘আমরা সনাতনী যুবক’ সংগঠনের সমন্বয়ক অনিক দাস। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশান্ত সাহা, বর্মন সাহা, তীর্থ দাস, বর্ণ চক্রবর্তী ও সম্পদ সাহা।
এবার রাজবাড়ী জেলায় মোট ৪৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৬ অক্টোবর থেকে পূজা শুরু হয়েছে, যা আগামী ২১ অক্টোবর শেষ হবে।
সংগঠনটির প্রধান সমন্বয়ক বিপ্লব সাহা বলেন, ২০২০ সালে মানবিক সংগঠন হিসেবে ‘আমরা সনাতনী যুবক’-এর যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবসেবায় সংগঠনটি কাজ করে যাচ্ছে, যা রাজবাড়ী শহরের মানুষের কাছে ইতোমধ্যে পরিচিত।
তিনি বলেন, প্রতিটি ঈদ, পূজাসহ বিভিন্ন উৎসব ও গুরুত্বপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতেও মানবিক এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...