বিজ্ঞাপন
মহোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সর্বস্তরের মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে চকবাজার থানার আওতাধীন বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
পরিদর্শন কর্মসূচির আওতায় প্রতিনিধি দলটি চকবাজার থানার আওতাধীন ৪টি প্রধান পূজা মণ্ডপ একে একে পরিদর্শন করেন। পরিদর্শনকৃত মণ্ডপগুলো হলো— লালচান্দ রোডের শিব মন্দির, কাতালগঞ্জের শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির, কাতালগঞ্জের শ্রী শ্রী কালীবাড়ি ব্রহ্মময়ী মন্দির এবং কে বি আমান আলী রোডের পশ্চিম বাকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মন্দির।
মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চকবাজার থানা এনসিপির সম্মানিত আহ্বায়ক এস এম আবু তালেব ও সদস্য সচিব সৈয়দ মিনহাজ উদ্দীন। এছাড়াও উৎসবমুখর এই কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ এবং চকবাজার থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা কমিটির কর্মকর্তা, পুরোহিত এবং মণ্ডপে আসা সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতি ও উদারতার এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম যার যার, উৎসব সবার—এই নীতিকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে এবারের দুর্গাপূজা আরও সুন্দর, নিরাপদ ও আনন্দময় হয়ে উঠেছে।
উৎসবের এই মহানন্দ যেন সকল প্রকার ভেদাভেদ ভুলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ভ্রাতৃত্বের বার্তা পৌঁছে দেয়, সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও এনসিপি নেতৃবৃন্দের এই আগমন ও শুভেচ্ছা বিনিময়কে অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে সাধুবাদ জানান। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...