বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক ও উপ-পরিদর্শক (এসআই) শেখ মোঃ জাহিদুল আলমসহ পুলিশের একটি চৌকস দল খাজুরা এলাকায় অবস্থান নেয়। অভিযান চলাকালে দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর থেকে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অজ্ঞাতনামা আরও দুই সহযোগী সুকৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে আটককৃত আলাউদ্দীনের হেফাজতে থাকা আলামত তল্লাশি করে ১৮ পিস স্বর্ণের বার এবং একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম বা ১৮০ ভরি।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় থানায় একটি নিয়মিত চোরাচালান মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা দুই আসামির নাম-ঠিকানা শনাক্ত করে তাদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...