Logo Logo

কৃষি খাতের উন্নতির জন্য সারাদেশে গ্রামীণ হাট-বাজারে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে : এলজিইডি সিনিয়র সচিব শহীদুল হাসান


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সারা দেশের গ্রামীণ হাট-বাজারকে কেন্দ্র করে কোল্ড স্টোরেজ নির্মাণ করা হবে।


বিজ্ঞাপন


এই উদ্যোগকে বাস্তবায়নের জন্য সরকারি পর্যায় ছাড়াও প্রাইভেট সেক্টরকেও অংশগ্রহণ করতে উদ্বুত্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শহীদুল হাসান।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে জেলার শিবচরে প্রায় সাড়ে ৬ কোটি টাকা খরচে নির্মিত শিবচর উপজেলা ৪ তলা বিশিষ্ট ডাকবাংলো ভবন উদ্বোধন ও জেলা পরিষদ থেকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণার্থী বেকার মহিলাদের সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘অনেক সময়ে দেখা যায় আমাদের প্রচুর কৃষি পণ্য উৎপাদন হয়। কিন্তু সেগুলো সঠিক সময়ে বাজারজাত না হওয়ায় নষ্ট হয়ে যায়। এতে কৃষকের প্রচুর লোকসান গুনতে হয়। তাই গ্রামীণ পর্যায়ের হাট-বাজারগুলোতে কৃষি পন্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ নির্মাণ করা হলে আমাদের কৃষি পন্য উৎপাদন আরো বাড়বে।

এলজিইডি’র সিনিয়র সচিব শহীদুল হাসান সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়ে বলেন, ‘সরকার সারা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের একটি উদ্যোগ গ্রহণ করেছে। সেখানে বেসরকারি পর্যায়েও যে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি সৌর বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারে। এই খাতেও সরকার যে কোন উদ্যোক্তাকে সৌর বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করছে।

মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগের এই অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, ফরিদপুর জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান, মাদারীপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আলী হায়দার খান, শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব সোহেল রানাসহ অন্যরা।

মাদারীপুর জেলা পরিষদের আওতায় বিনামূল্যে সেলাই প্রশিশক্ষপ্রাপ্ত বেকার মহিলাদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা প্রদান শেষে ডাকবাংলো চত্বরে গাছের চারা রোপন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...