বিজ্ঞাপন
বুধবার (২১ অক্টোবর) এই উপলক্ষে আনুমানিক ২:৩০ টার সময় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে বিলাইছড়ি উপজেলার শ্রী শ্রী করুনাময়ী কালি মন্দিরের সনাতন ধর্মাবলম্বীর অনেক ভক্ত প্রতিমা সঙ্গে নিয়ে ইঞ্জিনচালিত বোটযোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি বিলাইছড়ি পল্টন ঘাট থেকে শুরু হয়ে কেরনছড়ি, আমকাটাছড়া, গাছকাটাছড়া এবং দীঘলছড়ি ঘুরে এসে আনুমানিক ৫ টার সময় রাইখ্যাং নদীর মন্দির ঘাটে এসে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এসময় কয়েকশত ভক্ত উপস্থিত থেকে মা দুর্গাকে বিদায় জানান। এবং পুরো অনুষ্ঠানকে সফল করার জন্য বিলাইছড়ি থানা পুলিশের একটি টীম আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...