বিজ্ঞাপন
উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনের নেতৃত্বে এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হকের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি শার্শা থানার নাভারণ-সাতক্ষীরা সড়কের খাজুরা এলাকায় অবস্থান নেয়। পরে দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ ইটভাটা-সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী সড়কে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানায়, আটক আলাউদ্দীনের হেফাজত থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া স্বর্ণ পাচারে ব্যবহারের অভিযোগে একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ সদস্য ও সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে এসব আলামত জব্দ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...