বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়দের সন্দেহের পর বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নূন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কুড়িকাহনীয়া ইউনিয়নের কুটেমনি ব্রিজের নিচে খালের পানিতে একটি ড্রাম পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি স্থানীয় গ্রাম পুলিশকে জানানো হলে তারা ড্রামের ভেতরে এক নারীর মরদেহ দেখতে পান। এরপর শ্রীবরদী থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে মরদেহটি ড্রামের ভেতরে রেখে ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। তবে তাঁর কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিবেদক- মোঃ আরিফুর রহমান, শেরপুর।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...