Logo Logo

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকায় ফেরানো হলো রাষ্ট্রদূতকে


Splash Image

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ফলে প্রধানমন্ত্রীর সফরে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি উপস্থিত থাকছেন না।


বিজ্ঞাপন


পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সম্প্রতি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর টোকিও থেকে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন তিনি। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন রাষ্ট্রদূত দাউদ আলী।

এদিকে, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলামকে। দায়িত্ব পালনের জন্য বুধবার (২২ অক্টোবর) টোকিও পৌঁছেছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সচিব নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করবেন এবং সফরসংক্রান্ত প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করবেন।

সরকারের একজন কর্মকর্তা বলেন, কোনো উচ্চপর্যায়ের সফরের আগে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। তবে রাষ্ট্রদূত দাউদ আলীকে কী কারণে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারেননি।

ওই কর্মকর্তা বলেন, ‘ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...