বিজ্ঞাপন
এলাকার সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ডালিম খান তাঁর কর্মী-সমর্থকদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।
সকালে হাজী ইউসুফ আলী খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য নির্বাচনী প্রচার মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
নির্বাচনী সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. ডালিম খান বলেন, আমি দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাচ্ছি। ইউনিয়নবাসী যদি আমাকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে সুযোগ দেন, তবে নির্বাচিত হয়ে এই ইউনিয়নকে একটি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলব।
পাশাপাশি জনগণের মৌলিক অধিকার আদায়ে আমি সর্বদা কাজ করে যাবো। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...