বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করে তিনি বলেন, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। এ সময় তিনি সরকারি সহায়তার চেক নিহত পরিবারের সদস্যের হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ জনের মধ্যে ছিলেন শাহেদ আহম্মদ। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়াতেও সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় রায়ের কপি চেয়েছে সরকার, যাতে প্রকৃত ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...