Logo Logo

জেরুজালেমে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা


Splash Image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাড়িবহর লক্ষ্য করে কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। জেরুজালেমের জনপ্রিয় রাত্রিকালীন বিনোদনকেন্দ্র মাহানে ইয়েহুদা বাজারে এ ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রচারণার অংশ হিসেবে গভীর রাতে মাহানে ইয়েহুদা বাজারে যান নেতানিয়াহু। এ সময় তার গাড়িবহর লক্ষ্য করে একটি কাচের বোতল ছুড়ে মারা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, বোতল নিক্ষেপের পরপরই নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যরা ভিড়ের মধ্যে ছুটে যান। বোতলটি কে ছুড়েছেন, তা শনাক্ত করার চেষ্টা করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...