Logo Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬


Splash Image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন যাত্রী।


বিজ্ঞাপন


শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শেষ করে মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

দুর্ঘটনায় আহত ১৬ জন হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার বিবরণ দিয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা পরিবহন’-এর বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। বেপরোয়া গতিতে থাকা বাসটি হুট করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সড়কের পাশে থাকা রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে গভীর পানিভর্তি খাদে পড়ে যায়।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকর্মীরা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে মারাত্মক আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...