বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি তাঁর এ সিদ্ধান্তের কথা জানান।
জানে আলম মিনা (বিরু) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বয়সজনিত কারণে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এর পাশাপাশি পারিবারিক সমস্যার কারণে তাঁর পক্ষে আর রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নিজের জ্ঞান ও বিবেচনায়, সম্পূর্ণ স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে তিনি স্থায়ীভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানে আলম মিনা (বিরু) বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি আমি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হব না। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চাই।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...