বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিনোদপুর বাঙালী নদীর তীর মাঠে বিনোদপুর প্রচেষ্টা ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে হালিম একাদশের খেলোয়াড় ও সমর্থকেরা।
সাংবাদিক মাসুম বিল্লাহর সঞ্চালনায় এবং ৪নং ওয়ার্ড সুঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমুর প্রতিনিধি উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা জাহিদ হাসান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, সুঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য কে এম মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুঘাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রানা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শামীম রেজা মণ্ডল, আমিনুল ইসলাম মণ্ডল, সাইদুল, বিপ্লব হোসেন, সোহাগ হোসেন, আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের চেষ্টা করেন। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হালিম একাদশ।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বিনোদপুর যুবসমাজের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করে বিনোদপুর প্রচেষ্টা ক্লাব, শেরপুর, বগুড়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...