বিজ্ঞাপন
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাই কান্দর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন স্থানীয় কানাই কান্দর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে ওই এলাকার আবদুল হান্নানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হালিমা ঘরে বসে মোবাইল ফোন ব্যবহার করছিল। এ সময় তার মা এসে মোবাইল ফোন রেখে পড়ালেখা কিংবা অন্য কোনো কাজে মনোযোগ দেওয়ার জন্য তাকে শাসন করেন। এতে মায়ের ওপর অভিমান করে হালিমা নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়।
পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...