Logo Logo

তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন: সভাপতি সাব্বির, সা. সম্পাদক সাজু


Splash Image

সিরাজগঞ্জের তাড়াশ প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক সাব্বির আহম্মেদ (দৈনিক আমাদের সময়) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম ছানোয়ার হোসেন সাজু (দৈনিক নতুন দিন)।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম (দৈনিক দিনকাল), আলহাজ্ব রনি (বিজয় টিভি), মহসীন আলী (দৈনিক সকালের সময়), আব্দুল লতিফ (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক শুকুর মির্জা (দৈনিক যমুনা প্রবাহ), আশরাফুল ইসলাম রনি (দৈনিক খোলা কাগজ), সোহেল রানা সোহাগ (আনন্দ টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক আজাদ আলী (দৈনিক এশিয়া), কোষাধ্যক্ষ আলাউদ্দিন (দৈনিক বাংলা বাজার), দপ্তর সম্পাদক আলী আক্কাস (দৈনিক তৃতীয় মাত্রা), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মহররম আলী (দি বিজনেস পোস্ট), ধর্ম বিষয়ক সম্পাদক শাজাহান আলী (দৈনিক সংগ্রাম), ক্রীড়া সম্পাদক গোলাম কিবরিয়া উজ্জ্বল (দৈনিক চলনবিলের আলো), সাহিত্য সম্পাদক দুলাল হোসেন (প্রতিদিনের আলো)।

এছাড়া কার্যকারী সদস্যরা হলেন মনিরুজ্জামান মনি (দৈনিক বাংলাদেশের খবর), কে এম রাসেল (দৈনিক ডেল্টা টাইমস), সুজন মাহমুদ (চ্যানেল এস), রফিকুল ইসলাম (দৈনিক সরেজমিন) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য পিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন গুরুদাসপুর ইন্ডিপেন্ডেন্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল সালাম ও সহকারি পিজাইডিং অফিসার জুয়েল হোসেন টিপু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...