Logo Logo

গোপালগঞ্জে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার


Splash Image

গোপালগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে শেফালী বেগম (৪০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তেঘরিয়া কালীমন্দিরের পাশে মিলন খানের ভাড়া বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শেফালী বেগমের স্বামীর নাম শাহীন মিয়া। তাঁদের সিয়াম মিয়া (১৯) নামে এক ছেলে রয়েছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় থেকে সাত মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এ ছাড়া গত প্রায় ছয় মাস ধরে শেফালী বেগমের মানসিক অবস্থাও ভালো ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাইম হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী বেগম তাঁর ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ওই ভাড়া বাসায় বসবাস করতেন। কয়েক দিন আগে ছেলের স্ত্রী তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। শনিবার ফিরে এসে ঘর থেকে দুর্গন্ধ বের হতে দেখে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান।

পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই নারী বেশ কয়েক দিন আগেই মারা গেছেন। তবে তাঁর মৃত্যুর সঠিক সময় ও কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...