Logo Logo

স্বর্ণালংকার ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

মাদারীপুরে ভাগ্নীর বিয়েতে দাওয়াত না দেওয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে হামলা-ভাঙচুর,


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ভাগ্নীর বিয়েতে দাওয়াত না দেওয়ায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও স্বর্নালঙ্কারসহ নগদ ১০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


ভাংচুরের সময় একাধিক ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ।

শনিবার দুপুর থেকে সন্ধ্যায় পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে দফায় দফায় এই হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের বাবুল বেপারীর ভাগ্নী ও একই এলাকার হোসেন মোল্লার মেয়ে সাহিদা আক্তারের সাথে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাবাড়ি গ্রামের এক ইতালি প্রবাসী যুবকের সাথে শুক্রবার বিকেলে বিয়ের অনুষ্ঠান করা হয়। ওই বিয়েতে একই এলাকার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বরকে পূর্ব বিরোধের জেরে দাওয়াত দেওয়া হয়নি। এই ক্ষোভ থেকে শাহাদাত মাতুব্বর শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় তার ২০-২৫ জন লোকজন নিয়ে বাবুল বেপারীর বাড়িতে গিয়ে একাধিক ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়। এসময় বাবুল বেপারীর ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ নতুন ভবন নির্মাণ করার জন্য ঘরে রাখা ১০ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এই বিষয়ে বাবুল বেপারী বলেন, ‘শাহাদাত মাতুব্বরের সাথে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তাই আমার ভাগ্নীর বিয়েতে তাকে দাওয়া দেয়নি। এই ঘটনার ক্ষোভ হিসেবে সে তার লোকজন নিয়ে আমার বাড়ি ঘর ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এই ঘটনায় আমি মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছি। আমি আইনের কাছে ন্যায় বিচার দাবী করছি।

অভিযোগের বিষয়ে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত মাতুব্বর বলেন, “এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। কারা তাদের বাড়িঘরে হামলা বা লুটপাট করেছে, তা আমরা জানি না।’

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...