বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাটখিল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে চাটখিল বাজারে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান চালানো হয়। এ সময় বাজারের 'আলম ট্রেডার্স' নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, বাজার দর নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হওয়া রোধে এ ধরনের তদারকি অত্যন্ত জরুরি। জনস্বার্থে চাটখিল উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...