বিজ্ঞাপন
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় নকলা থানা পুলিশের আয়োজনে পৌর শহরের কলাপাড়া চেরুর বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুকনুজ্জামান রনির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ০৯ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদত।
সভায় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়ারুল ইসলাম, উজ্জ্বল মিয়া, মমিন মিয়া, তোতা মিয়া, দেলোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি-ছিনতাই ও সন্ত্রাস দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ ও গুজব প্রতিরোধ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে দ্রুত তথ্য দিয়ে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...