বিজ্ঞাপন
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় কুসুম্বী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ ও ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কুসুম্বী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, কুসুম্বী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুল ইসলাম রাব্বি, শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তৌহিদ রিফাত, হিমেলসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানসহ জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া আয়োজনের মাধ্যমে তাঁদের প্রতি শুভকামনা জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...