Logo Logo

চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


Splash Image

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চাটখিল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু।

সভায় বক্তব্য দেন চাটখিল পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, পৌর যুবদলের সদস্যসচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু এবং ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ।

এ ছাড়া উপজেলা যুবদলের ১২টি সাংগঠনিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সংগঠনের ভিত্তি আরও মজবুত করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার পাশাপাশি চাটখিল উপজেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...