বিজ্ঞাপন
আজ দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটির মা রিয়া মনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামে স্বামীর বাড়ি থেকে ছেলের চিকিৎসার জন্য কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত একটি ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথিমধ্যে কোটালীপাড়ার কুরপালা এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করতে থাকে। এ সময় সন্তানকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে এক হাতে বোরকা ধরে রাখেন। একপর্যায়ে তাঁর বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি চলন্ত ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে যান। একই সঙ্গে তাঁর কোল থেকে শিশুটিও সড়কে পড়ে যায়।
ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, দুর্ঘটনার শিকার শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে নিয়ে চলে যান
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...