বিজ্ঞাপন
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার ভাবুকদিয়া গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে মো. হুসাইন শেখ (৩০) এবং একই গ্রামের মাজেদ মোল্লার ছেলে মো. মনির মোল্লা (৩২)।
র্যাব-১০ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ৩৪ পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে র্যাব নিয়মিত এই ধরণের অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সালথার ঝুনাখালী গট্টি এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মাদকদ্রব্যসহ তাদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলেও র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...