ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) আপিল বিভাগে মুন্সীর প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, "নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে দেব। আজকের এই আদেশে মূলত জনগণের বিজয় হয়েছে এবং জালিমের বিরুদ্ধে মজলুমের জয় নিশ্চিত হয়েছে। ব্যাংক ডাকাতি করে জনগণের ভোট হাতিয়ে নিয়ে কেউ সংসদে যেতে পারবে না।" প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় তার সঙ্গে আইনজীবী জহিরুল ইসলাম মূসা ও আলী আজগর শরীফী উপস্থিত ছিলেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর ফলে মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকল না বলে আইনজীবীরা নিশ্চিত করেছেন।
আদালতে মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে ঋণখেলাপির সুনির্দিষ্ট অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি ইসি তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। পরবর্তীতে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে গত ২১ জানুয়ারি তা খারিজ হয়ে যায়। সর্বশেষ আপিল বিভাগেও আবেদনটি খারিজ হওয়ায় তার নির্বাচনী লড়াইয়ের পথ চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...