Logo Logo

বিএলএ এর বিবৃতি

পাকিস্তানের ১২ শহরে অতর্কিত হামলা, ৮০ সেনা নিহত


Splash Image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশজুড়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক ভয়াবহ সিরিজ হামলা চালিয়েছে। কোয়েটাসহ প্রদেশের ১২টি শহরে চালানো এই অতর্কিত হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি। নিহতের তালিকায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসবিরোধী বাহিনীর সদস্যরাও রয়েছেন। খবর এনডিটিভি।


বিজ্ঞাপন


শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর দাবি করে। তারা এই অভিযানকে 'অপারেশন হেরোফ ফেজ টু' হিসেবে উল্লেখ করেছে।

পাকিস্তানের নিষিদ্ধঘোষিত এই সংগঠনটির দাবি, তারা দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ইসলামাবাদ নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক স্থাপনাগুলোতে একযোগে এই হামলা চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও চিত্রে হামলার ভয়াবহতা ও বিএলএ-র দাবির সত্যতা মিলেছে।

বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদর, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ এবং আওরানে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তাদের যোদ্ধারা পাকিস্তান সেনাবাহিনী, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভবনে অনবরত হামলা চালিয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে সাময়িকভাবে পাক বাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এই অভিযানে বিএলএ-র সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্যদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই হামলার খবর নিশ্চিত করলেও পরিসংখ্যানে ভিন্ন তথ্য দিয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং দাবি করেছে, বেলুচিস্তানে ভারত সমর্থিত ৯২ জন 'সন্ত্রাসীকে' পাল্টা অভিযানে হত্যা করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী জানিয়েছে, বিএলএ-র এই হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

বেলুচিস্তানে এই নজিরবিহীন সহিংসতার ঘটনায় পুরো অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...