বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজমারা বাজারের আমজাদ মিয়ার জ্বালানি তেলের দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশের ফার্মেসি ও মুদি দোকানসহ মোট ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এই ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকগুণ বেড়েছে।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে কোনো কোনো ব্যবসায়ী অভিযোগ করেছেন যে, কেউ ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা এখন প্রশাসনের কাছে জরুরি সহায়তা দাবি করছেন। বাজারের নিরাপত্তা ও ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...