Logo Logo

বিলাইছড়িতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়িতে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ঢাকার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) আয়োজনে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস ও বিলাইছড়ি উপজেলা নির্বাচন অফিস এই কর্মশালাটি বাস্তবায়ন করে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) আলমগীর হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা বিলকিস, জেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল এবং বিলাইছড়ি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা সালেহ আহাম্মদ ভুইয়া প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের ভোট গ্রহণের কারিগরি প্রক্রিয়া, নির্বাচনী আইনি বিধিবিধান এবং কেন্দ্র ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ মোট ১৬৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। নির্বাচন সুষ্ঠু করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুশিয়ারি প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...