Logo Logo

ফরিদপুরে পরিত্যক্ত বাড়ি থেকে বিস্ফোরক সদৃশ ৭টি বস্তু উদ্ধার


Splash Image

ফরিদপুর শহরের আলিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্লাস্টিকের কৌটায় মোড়ানো বিস্ফোরক সদৃশ ৭টি রহস্যজনক বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলিপুর এলাকার জনৈক মাজেদের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে দুষ্কৃতিকারীদের আনাগোনার খবর পায় পুলিশ। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে প্লাস্টিকের কৌটায় টেপ দিয়ে মোড়ানো বিস্ফোরক সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। বর্তমানে নিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বস্তুগুলো কোতোয়ালি থানায় পানি ভর্তি বালতিতে সংরক্ষণ করে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত থাকায় দুষ্কৃতিকারীরা ভবিষ্যতে কোনো বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অথবা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এই বস্তুগুলো সেখানে মজুত করে রেখেছিল।

এদিকে, উদ্ধারকৃত বস্তুগুলো আদৌ শক্তিশালী হাতবোমা বা বিস্ফোরক কি না, তা নিশ্চিত হতে এবং নিরাপদভাবে নিষ্ক্রিয় করতে ফরিদপুর জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কোতোয়ালি থানায় পৌঁছেছে। বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম পরিচালনা করছে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, প্লাস্টিকের কৌটায় মোড়ানো থাকায় এগুলোর প্রকৃত ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...