Logo Logo

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজে বিক্ষোভ


Splash Image

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে হাসপাতালের বহিঃবিভাগের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এই সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিন, প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মোঃ ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান এবং ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ সরকারি কর্মচারীরা চরম মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল বাস্তবায়ন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রাণের দাবি।

তারা আরও জানান, নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের আর্থিক সংকট লাঘব হবে এবং কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।

সমাবেশ থেকে অনতিবিলম্বে গেজেট প্রকাশ ও নতুন পে-স্কেল কার্যকরের জন্য সরকারের উচ্চপর্যায়ের প্রতি জোর দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...