বিজ্ঞাপন
রোববার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিশেষ ছুটি ঘোষণা করে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করায় ব্যাংকগুলোর কার্যক্রমও ওই দুই দিন পুরোপুরি বন্ধ থাকবে। এই সময়ে ব্যাংকগুলোর সকল শাখা ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আওতায় থাকবেন।
এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। নির্বাচনের দিন এবং এর আগের দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের নিজ নিজ এলাকায় গিয়ে ভোট দেওয়ার সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
উল্লেখ্য, টানা দুই দিন ব্যাংক বন্ধ থাকার ফলে গ্রাহকদের লেনদেনে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে অনলাইন ব্যাংকিং ও এটিএম বুথ সেবাগুলো সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...