বিজ্ঞাপন
এই উপলক্ষ্যে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ জনসভার মঞ্চ তৈরি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্যান্ডেলসহ সামগ্রিক কারিগরি প্রস্তুতি খতিয়ে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ এবং যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর হোসেন চৌধুরী রুবেল, সদস্য মোহাম্মদ শামীম হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর ও মিজানুর রহমান মিনাল।
পরিদর্শনকালে অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম লিটন, ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ এবং সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সজীব আহসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার আগমনকে ঘিরে ফরিদপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তারেক রহমানের এই নির্বাচনী জনসভাকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আগামী ৪ ফেব্রুয়ারি রাজেন্দ্র কলেজ মাঠে ইতিহাসের বৃহত্তম জনসমাগম ঘটবে।
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এই বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেশ ও জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...