Logo Logo

বিশ্বকাপে না থাকলেও মাঠে ব্যস্ত টাইগাররা, বিসিবির নতুন টুর্নামেন্টের ঘোষণা


Splash Image

ছবি: সংগৃহীত

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত বাংলাদেশ দলকে এবারের বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।


বিজ্ঞাপন


এই সিদ্ধান্তে আন্তর্জাতিক মঞ্চে না থাকলেও দেশের ক্রিকেটারদের ম্যাচ অনুশীলন ও প্রতিযোগিতামূলক ফর্ম ধরে রাখতে বিকল্প পরিকল্পনা হাতে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে নতুন একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে, যার নাম ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে মোট তিনটি দল। আজ রোববার আনুষ্ঠানিকভাবে তিন দলের পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাবানদের সমন্বয়ে দলগুলো সাজানো হয়েছে।

ধুমকেতু একাদশ:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত একাদশ:

আকবর আলী (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...