Logo Logo

কাশিয়ানীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময়


Splash Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও গণসংযোগের অংশ হিসেবে গোপালগঞ্জ-০১ (মুকসুদপুর ও কাশিয়ানী আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন।


বিজ্ঞাপন


রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এনায়েত হোসেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আফজাল হোসেন বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, "আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি দল। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম।"

তিনি আরও বলেন, "নির্বাচনের দিন মুক্তিযোদ্ধা সহ সকল স্তরের মানুষকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাই। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে এই অঞ্চলের উন্নয়নে মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় আমি সর্বদা কাজ করে যাব।"

সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা আগামী নির্বাচনে একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...