বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এই সভার আয়োজন করে।
বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিচার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান রোমান। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় আসন্ন নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
আলোচনায় সাংবাদিকরা জানান, গণভোটের সময় ঘনিয়ে এলেও তৃণমূল পর্যায়ের অনেক সাধারণ ভোটার এখনো এর মৌলিক সুফল ও প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি অবগত নন। সরকারিভাবে কিছু গুরুত্বপূর্ণ স্থানে প্রচার চালানো হলেও গ্রাম পর্যায়ে প্রচারণার ব্যাপ্তি আরও বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করছেন স্থানীয় সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা তথ্য অফিসের পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, "নতুন রাষ্ট্র বিনির্মাণে এই গণভোটের গুরুত্ব অপরিসীম। কেন এই ভোট হচ্ছে এবং এর প্রয়োজনীয়তা কী, তা ভোটারদের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
তিনি আরও স্পষ্ট করেন যে, গণভোটের ব্যালটে 'হ্যাঁ' এবং 'না'—এই দুটি বিকল্প রয়েছে। 'জুলাই সনদ' বাস্তবায়নে এই ভোটে 'হ্যাঁ' এর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই সাধারণ ভোটারদের মধ্যে গণভোটের মৌলিক ধারণা পরিষ্কার করতে তিনি গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উপস্থিত সাংবাদিকরা ভোটারদের সচেতন করতে এবং সঠিক তথ্য প্রচারে তথ্য অফিসের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...