Logo Logo

বদলে যাচ্ছে র‍্যাবের নাম, নতুন পরিচয় 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'


Splash Image

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাবের নাম পরিবর্তন করে 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স' (এসআইএফ) রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বিজ্ঞাপন


মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাব গঠনের সূচনালগ্নে এই বাহিনীর নাম ছিল 'র‍্যাপিড অ্যাকশন টিম' (র‍্যাট)। পরবর্তীতে তা পরিবর্তন করে র‍্যাব করা হয়েছিল। বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং বাহিনীর কার্যক্রমকে আরও যুগোপযোগী ও স্বচ্ছ করার লক্ষ্যে পুনরায় নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই নতুন নামকরণের বিষয়ে অনুমোদন দিয়েছেন।

নাম পরিবর্তনের সাথে সাথে এই বাহিনীর কাজের ধরন এবং পোশাকেও আমূল পরিবর্তন আনা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "বাহিনীর কাজের মানে এরই মধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকেই নাম পরিবর্তনের প্রত্যাশা করেছিলেন, যা এখন বাস্তবায়ন করা হচ্ছে।"

তিনি আরও জানান, এসআইএফ সদস্যদের জন্য নতুন পোশাক প্রস্তুত করা হচ্ছে এবং খুব দ্রুতই তারা নতুন ইউনিফর্মে মাঠে নামবেন।

দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে র‍্যাব সংস্কারের দাবি জানানো হচ্ছিল। সরকারের এই সিদ্ধান্তকে সেই সংস্কার প্রক্রিয়ারই একটি বড় অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নতুন নামকরণের মাধ্যমে বাহিনীটি নতুন আঙ্গিকে এবং অধিকতর জবাবদিহিতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করা হচ্ছে।

শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে এবং এরপর থেকেই নতুন নামে বাহিনীটি তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...