বিজ্ঞাপন
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে এখন থেকে ক্রেতাদের গুনতে হবে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি প্রদান করতে হবে। তবে গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
এর আগে সর্বশেষ গতকাল ২ ফেব্রুয়ারি বিকেলে এক দিনেই দুই দফা স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে ভরিতে আবারও ৫ হাজার ৪২৪ টাকা বাড়ল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...