Logo Logo

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হট্টগোল ও হাতাহাতি


Splash Image

নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এনসিপি প্রার্থী জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় হাতাহাতির ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এতে সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, নির্বাচনী পদযাত্রার নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যথাসময়ে না পৌঁছানোয় তপ্ত রোদের মধ্যে সাধারণ অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন।

বক্তব্য চলাকালে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য হঠাৎ মঞ্চে উঠে পড়েন। এতে নিচে অবস্থানরত কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতি শুরু হয়। এতে সভাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। পরবর্তীতে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...