বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে প্রশাসনিক ভবনের সামনে এই মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় শুরু হয়ে মেলাটি চলে বিকেল ৫টা পর্যন্ত। এতে মোট ২২টি স্টলে শিক্ষার্থীরা তাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে তৈরি বিভিন্ন সৃজনশীল পণ্য ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করেন। তরুণ প্রাণদের এই সমাগমে ক্যাম্পাসজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের তৈরি পণ্যগুলো দেখেন এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার নানা দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন ও মেলার আহ্বায়ক ড. দিপংকর কুমার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মাদ আনিসুর রহমান এবং অন্যান্য অনুষদের ডিনসহ বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব ও ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন।
বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ তিন উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। বিচারকদের মূল্যায়নে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...