বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’-এর আয়োজনে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জোটের প্রার্থী এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
‘রান উইথ ঈগল’ শীর্ষক ম্যারাথনটি ফেনী পাইলট মাঠ থেকে শুরু হয়ে ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় পাইলট মাঠে এসে শেষ হয়। এতে প্রায় ৪শ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
ম্যারাথন শেষে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৩৫ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়, যার মধ্যে নারী প্রতিযোগী ছিলেন ৮ জন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, সদস্য সচিব মু. ফজলুল হক, খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, এনসিপির সংগঠক আজিজুর রহমান রিজভী এবং ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, “তরুণরা জেগে থাকা মানে দেশ জেগে থাকা। ‘রান উইথ ঈগল’ মানে শুধু একটি কর্মসূচি নয়—এটি বাংলাদেশ। এটি শহীদ ওসমান হাদি ও শহীদ আবু সাইদের আত্মত্যাগের প্রতীক। এই তরুণরাই বাংলাদেশকে বাঁচিয়েছে এবং তারাই আগামী দিনে দেশকে সামনের দিকে এগিয়ে নেবে।”
তিনি আরও বলেন, তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণই একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও স্বাধীনচেতা বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...