বিজ্ঞাপন
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।
বিএনপি চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সামনে থেকে দেখার সুযোগ পাওয়ায় দলটির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।
বরিশাল বিভাগের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানিয়েছেন, তারেক রহমানকে বরণ করে নিতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভাগের ২১টি সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থী ছাড়াও জেলা, উপজেলা ও মহানগর বিএনপির সর্বস্তরের নেতারা এই জনসভায় অংশ নেবেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক থাকাকালীন বরিশাল সফর করেছিলেন। ওই সময় তিনি সদর উপজেলার সাহেবের হাটে শহীদ জিয়াউর রহমান কলেজের উদ্বোধনসহ বাকেরগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করেছিলেন।
দীর্ঘ দুই দশক পর তারেক জিয়ার এই সফরকে কেন্দ্র করে বেলস পার্কের জনসভাটি একটি ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। জনসভাকে সফল করতে সুপার ফাইভ সদস্যসহ দলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...