বিজ্ঞাপন
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তিনি অসুস্থ হলে শ্রীবরদী হাসাপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মধ্যরাতে ময়মনসিংহ চায়না ব্রীজে এলাকায় তিনি মৃত্যু বরণ করেন।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কিডনি ট্রান্সপ্লান্ট ডিসিশন থাকলেও সংগঠন ভাইকে প্রার্থী চূড়ান্ত করায় ডায়ালাইসিস করে করে চলছিলেন। ময়দানে যেনো কাজের কোনো ঘাটতি তৈরি না হয় সেজন্য রাতে সব কাজ শেষ করে ময়মনসিংহে চলে যেতেন, স্বদেশ হাসপাতাল থেকে ডায়ালাইসিস শেষ করে সকালেই ফিরতেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ বেলা ২.৩০ মিনিটের সময় শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। এবং দ্বিতীয় জানাজার নামাজ আজ বিকাল ৫ টার শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজার শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...