Logo Logo

নির্বাচনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতায় জোর সেনাপ্রধানের


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং নাগরিকবান্ধব আচরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা সফরকালে তিনি দায়িত্বরত সেনাসদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান শরীয়তপুর জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সফরকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এসময় তিনি মাঠপর্যায়ে দায়িত্বরত সেনাসদস্যদের দক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের সাথে অর্পিত দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়াসহ সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...