Logo Logo

ববিস্থ বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর নেতৃত্বে রানী-ইমাম


Splash Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোসাঃ রানী খানম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইমাম হোসেন।


বিজ্ঞাপন


গতকাল ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সংশ্লিষ্টরা জানান, সদস্যদের সর্বসম্মত মনোনয়নের ভিত্তিতেই এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমাম হোসেন এক সাক্ষাৎকারে জানান, আগামী এক বছর সংগঠনকে আরও সক্রিয় ও সুসংগঠিত রাখাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে তা ধাপে ধাপে সমাধানের জন্য আমরা কাজ করব। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।”

অন্যদিকে, নবনির্বাচিত সভাপতি মোসাঃ রানী খানম তার প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদকে একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।”

সংগঠনটির নতুন এই কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও জেলা ভিত্তিক সংগঠনগুলোর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন নেতৃত্ব বাগেরহাটের শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ভ্রাতৃত্ব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সাধারণ সদস্যরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...