Logo Logo

যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত


Splash Image

যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা জেলে পাড়া গ্রামে একটি মসজিদের টয়লেট নির্মাণের কাজ করার সময় ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মাটি কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত শ্রমিকরা হলেন— বালুন্ডা গ্রামের বারিক সরদারের ছেলে জাকির হোসেন (৪৫) এবং একই গ্রামের নুজ্জাক সরদারের ছেলে আবদুল কাদের (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ওই মসজিদের টয়লেট নির্মাণের জন্য শ্রমিকরা কোদাল দিয়ে মাটি উত্তোলন করছিলেন। এসময় মাটির নিচে চাপা পড়ে থাকা একটি ককটেল কোদালের আঘাতে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক গুরুতর জখম হন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিস্ফোরণের পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাটির নিচে আর কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে তল্লাশি চালানো হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...