বিজ্ঞাপন
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজাপুর উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে শুরু হওয়া এক বিশাল নির্বাচনী মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। মিছিলটি বাগরি বাজার ও মেডিকেল মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাইপাস মোড়ে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার জনগণ সবসময় যোগ্য নেতৃত্বকে চিনে নিতে জানে এবং তারা অতীতে কখনও ভুল সিদ্ধান্ত নেয়নি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচনেও জনগণ সঠিক ও যোগ্য প্রার্থীকে বেছে নেবে।
এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার রাস্তাঘাটের বেহাল দশা এবং প্রতিবছর বিষখালী নদীর ভাঙনে বসতভিটা বিলীন হওয়া এই এলাকার অন্যতম প্রধান সমস্যা।
তিনি বলেন, “আমার নিজের কিছু পাওয়ার নেই, আমি এসেছি আপনাদের সেবা দেওয়ার জন্য।” এ সময় তিনি ‘হাঁস’ প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই মিছিলে উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টার হাতে অংশগ্রহণকারীদের স্লোগানে পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও শান্তিপূর্ণ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...